ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আটপাড়ায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধি :

নেত্রকোনার আটপাড়া উপজেলায় সোহাগ চৌধুরী (৪৫) নামে এক মোটরসাইকেলচালককে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করার ঘটনা ঘটেছে। নিহত সোহাগ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের বাউসা হাওর এলাকায় তাকে হত্যা করা হয়। বুধবার (১৯ নভেম্বর) সকালে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোহাগ খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ পরিবারে ছয় সদস্যের একমাত্র উপার্জনকারী ছিলেন।

পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সোহাগ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে মদন থেকে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আটপাড়ার বাউসা হাওর এলাকায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

নিহতের স্ত্রী আজিদা আক্তার বলেন,

“মোটরসাইকেল চালিয়েই চার সন্তানসহ ছয়জনের সংসার চলত। তিনিই ছিলেন পরিবারের একমাত্র ভরসা। এখন সন্তানদের নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। দেড় বছর আগে শাল্লা এলাকায় তাকে অজ্ঞান করে মোটরসাইকেল ছিনতাই করেছিল। অনেক কষ্টে আবার মোটরসাইকেল কিনেছিলাম। এবার মোটরসাইকেলই নিল না, মানুষটাকেও মেরে ফেলল। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

আটপাড়ায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

আপডেট টাইমঃ ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫