ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার,

হাবীবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধি ঃ 

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইশাইল গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুম্মার সময়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মেম্বার নান্দু মিয়ার ছেলে বাবু মিয়া (২৪) জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর মেয়েটির পরিবার বিষয়টি জানাজানি করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি গোপন রাখার প্রচেষ্টা চলছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাকপ্রতিবন্ধী মেয়েটি কথা বলতে না পারলেও নিজের হাতে লিখে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন বাকপ্রতিবন্ধী মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতনের পরও যদি দোষী ব্যক্তির বিচার না হয়, তবে সমাজে আর কেউ নিরাপদ থাকবে না।”

এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেছে। অভিযুক্ত বাবু মিয়া ঘটনার পর থেকে পলাতক।

তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার,

আপডেট টাইমঃ ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫