ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

উখিয়ায় খয়রাতি রহমানিয়া পাড়া ধানক্ষেতে বন্যহাতির মৃত্যু। 

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ধানের জমিতে এক বন্যহাতির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উখিয়া রেঞ্জের দুছড়ি বিটের আওতাধীন খয়রাতি রহমানিয়া পাড়া বিলের ধানক্ষেতের বিলে হাতিটির মরদেহ দেখা যায়। এ তথ্য ছড়িয়ে পড়তেই হাতি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয় কৃষক আকতার হোসেন জানান, মঙ্গলবার সকালে খয়রাতি রহমানিয়া পাড়া বিলের ধানের জমিতে একটি বয়সি বন্যহাতির মরদেহের দেখা মেরে। মৃত হাতিটি দেখতে লোকজন সেখানে ভিড় করেন। ঘটনাস্থলে বনবিভাগের লোকজন উপস্থিত রয়েছেন।

স্থানীয় বাসিন্দা সৈয়দ আলম জানান, সোমবার রাতে বন্য এই হাতিটি মারা গেছে। বনবিভাগের লোকজন সকালে গেছেন। এখানে ফসল রক্ষার উদ্দেশে কেউ বৈদ্যুতিক জাল বা অবৈধ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল, সেটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যেতে পারে।

উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, দুছড়ি বিটের খয়রাতি রহমানিয়া পাড়া বিলে একটি বয়সি বন্যহাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে তিনি সকালে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন।

তিনি আরও জানান, হাতির শরীরে আঘাত বা ক্ষতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাই মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ভেটেরিনারি ডাক্তার এনে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হাতির মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

উখিয়ায় খয়রাতি রহমানিয়া পাড়া ধানক্ষেতে বন্যহাতির মৃত্যু। 

আপডেট টাইমঃ ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫