ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

উখিয়া পশ্চিমকুল এলাকায় ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩১ বার

মো মোজাম্মেল হক, উখিয়া উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম (৩০) নামেে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আলম (৩০) এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১-এর বাসিন্দা।

বিজিবি জানায়, রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মায়ানমারের দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ব্যাগ ফেলে পালানোর সময় একজনকে আটক করা সম্ভব হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, আটক আসামিকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের আস্থা ও স্বস্তি ফিরেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

উখিয়া পশ্চিমকুল এলাকায় ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

আপডেট টাইমঃ ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫