ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কলমাকান্দায় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ৩ জনকে জরিমানা

রাকিব হাসান 

কলমাকান্দা উপজেলা প্রতিনিধিঃ 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা এলাকা থেকে বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক শ্রমিকরা হলেন-মো. সুজ সুরুজ মিয়া (৩০), মো. পাভেল মিয়া (৩৫), মো. হৃদয় হোসেন (২৫)। আটককৃত তিন শ্রমিককে মুচলেকার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়।

বিশরপাশা তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ইঞ্জিনচালিত নৌকার মালিক মো. রইছ মিয়াকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। তিনি নেত্রকোনার জেলার ঠাকুরাকোণা এলাকার বাসিন্দা।

এসময় নৌকাতে আনুমানিক ১৪০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য সজল সরকারের জিম্মায় রাখা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

কলমাকান্দায় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ৩ জনকে জরিমানা

আপডেট টাইমঃ ১০:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫