ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কালু হাজির জমিতে জোর করে রাস্তা নির্মাণ, বাধা দিতে গিয়েই ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া গ্রামে পারিবারিক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে ৯০ বছরের এক বৃদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত মোঃ আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ নুর ও তার পরিবার কালু হাজির জমির ওপর দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় কালু হাজি গিয়ে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটের খোয়া ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

আহতদের মধ্যে বাদী পক্ষের তিনজন:

১. মোঃ আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজি (৯০) – মাথায় কোদালের কোপে গুরুতর আহত, রাজশাহী মেডিকেলে ভর্তি।

২. মোঃ সেলিম ইসলাম (৪০)

৩. মিতা বেগম (৩৫) – দুজনই বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিবাদী পক্ষের দুইজন আহত:১. মোঃ নুর (৩০)

২. মোঃ রাফি হাজি – উভয়ের মাথায় ইটের খোয়ার আঘাত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,কালু হাজি তার নিজের জমিতে রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে নুরের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই কোদাল দিয়ে আঘাত করা হয়।”

ঘটনার সময় উপস্থিত থাকা রাস্তার প্রতিবেশী কয়েকজন বলেন,

রাস্তার কাজ চলছিল। একপর্যায়ে তর্ক-বিতর্কের মধ্যেই কোদালের কোপ পড়ে কালু হাজির মাথায়।”

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড়াইগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

কালু হাজির জমিতে জোর করে রাস্তা নির্মাণ, বাধা দিতে গিয়েই ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত

আপডেট টাইমঃ ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫