ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৫ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি আনুষ্ঠানিকভাবে জশনে জুলুসের উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।

জশনে জুলুসে আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি আহ্বায়ক কমিটির সভাপতি আবু তাহের আনসারী, সেক্রেটারি মো. সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আল কাদেরী এবং আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানীসহ স্থানীয় আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

মাহে রবিউল আউয়ালকে ঘিরে আয়োজিত এ জশনে জুলুসে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ। নানা বয়সের মানুষ, শিশু থেকে প্রবীণ পর্যন্ত সবাই হাতে নেয় ব্যানার, ফেস্টুন, পতাকা ও ধর্মীয় শ্লোগান। ফলে গোটা শহর উৎসবমুখর হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তারা পবিত্র নবীজীর (সা.) জীবনী, মানবতার কল্যাণে তাঁর দিকনির্দেশনা এবং শিক্ষাকে দৈনন্দিন জীবনে ধারণ করার আহ্বান জানান।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

আপডেট টাইমঃ ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫