ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি :

খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।

মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আইডি কার্ডধারী খুচরা বিক্রেতারা কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করে আসছেন। অথচ নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও কৃষকদের স্বার্থবিরোধী। তারা বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সার সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা দ্রুত টি.ও লাইসেন্স প্রদান এবং আইডি কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি কনক ব্রত ত্রিপুরা, মোঃ সিরাজ, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, দিঘীনালা উপজেলার সভাপতি সুসময় চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

আপডেট টাইমঃ ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫