ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খাগড়াছড়িতে ৬ ঘন্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার সেনা অভিযানে আটক ২, মূল হোতা মালেক এখনো পলাতক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি শহরে ঘটে যাওয়া আলোচিত এক অপহরণকাণ্ডের মাত্র ৬ ঘন্টার মধ্যে অপহৃত স্কুলছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুইজন অপহরণকারীকে আটক করা হলেও অপহরণচক্রের মূল হোতা আব্দুল মালেক মিয়া ওরফে মালু এখনো পলাতক রয়েছে।

পুলিশ ও সেনা সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আল রাফি (১১) কে অপহরণ করে দুর্বৃত্তরা। শিশুটিকে অপহরণের পর তারা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।

এরই অংশ হিসেবে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-১১১০৩ ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ি উপজেলার মোল্লাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় বাদশা মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয় এবং অপহৃত আল রাফিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

পরে আটককৃত বাদশা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই পানছড়ি বাজার থেকে আরেক অপহরণকারী কামরুল হাসানকে আটক করে সেনাবাহিনী। রাত ১১টার দিকে সেনাবাহিনী আটক দুইজনকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করে এবং উদ্ধার হওয়া শিশুকে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, পলাতক মূল হোতা মালেককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সেনা সূত্র জানিয়েছে, মালেক মিয়া অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী। তাকে গ্রেপ্তারে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

খাগড়াছড়িতে ৬ ঘন্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার সেনা অভিযানে আটক ২, মূল হোতা মালেক এখনো পলাতক

আপডেট টাইমঃ ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫