ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পূর্বধলায় বিএনপির দোয়া মাহফিল

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নেত্রকোনার পূর্বধলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মান্নান, যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রাশিদ।

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী। বিগত ১৭ বছর ধরে তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়ে দিনাতিপাত করছেন।” তাঁরা দেশনেত্রীর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আলোচনা শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সদর স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইসলাম উদ্দিন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পূর্বধলায় বিএনপির দোয়া মাহফিল

আপডেট টাইমঃ ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫