
আদিলুর রহমান আদিল
গফরগাঁও উপজেলা পতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনভর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলার পাগলা থানার ১০নং উস্থি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপ্রতি জাহিদ হাসান মুকুটের নেতৃত্বে বিকেলে গফরগাঁও উপজেলা পুরাতন বাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন।
এই সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল, পাগলা থানা যুবদল নেতা সুমন,পাগলা থানা যুবদল নেতা তুহিন, পাগলা থানা যুবদল নেতা জাকোওয়ান, উস্থি ইউনিয়ন যুবদল নেতা আক্তার হোসেন, তারেক খান,আরো অনেক যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

অনলাইন ডেস্কঃ 



















