ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

চুক্তির ২৮ বছরেও অপূর্ণ আশা: খাগড়াছড়িতে উন্নয়ন-নিরাপত্তা নিয়ে আলোচনা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

জেলা পরিষদের চেয়ারপার্সন শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. সাবের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, নিটোল মণি চাকমা, সাথোয়াই প্রু চৌধুরী, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, কংজ্যপ্রু মরামা, ধনেশ্বর ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমনসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন,

চুক্তির ২৮ বছর পার হলেও পাহাড়ে এখনো স্থায়ী শান্তির অনুভূতি পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। ভূমি সমস্যার সমাধান হয়নি, নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে। তারা আরও বলেন—শান্তির মূল লক্ষ্য ও চুক্তির প্রত্যাশা পূরণে সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন ও সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামে সহনশীলতা, সমঝোতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর কোনো বিকল্প নেই।

সভায় শান্তিচুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি পাহাড়ের জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

চুক্তির ২৮ বছরেও অপূর্ণ আশা: খাগড়াছড়িতে উন্নয়ন-নিরাপত্তা নিয়ে আলোচনা

আপডেট টাইমঃ ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫