
হারুন অর রশীদ, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শাখার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ৮১ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকাল দশটার দিকে লাইলা কনভেনশন হলে ৮১ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী এবং সেক্রেটারী মোঃ শফিউল আলম বকুল। প্রধান অতিথি এ্যাড. মাসুদ পারভেজ রাসেল সাবেক শিক্ষকদের অবদানের প্রশংসা করেন এবং সমাজ ও শিক্ষার উন্নয়নে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। আয়োজনকর্তা ফেডারেশন জানিয়েছে, এই সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষাক্ষেত্রে অবদান রাখা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরআনের তেলাওয়াত ও ধর্মীয় বক্তব্যে আল্লাহর ভয় এবং সত্যপন্থীদের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরা হয় (আত-তাওবা, ১১৯)। অনুষ্ঠানে শিক্ষক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন।

অনলাইন ডেস্কঃ 


















