ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

চেয়ার প্রতীকের জয়ধ্বনি: সভাপতি হলেন সোয়েব হোসেন গাজী

নাছিম মৃধা,চিতলমারী বাগেরহাট

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ার প্রতীকের প্রার্থী মো. সোয়েব হোসেন গাজী বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

৭০৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৯০ জন। এতে সোয়েব হোসেন ৩৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. শহর আলী গাজী পান ২০০ ভোট।

দীর্ঘদিন পর বাজারের ব্যবসায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পেয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেন। অনেক ব্যবসায়ী ভোট দিতে এসে সোয়েব হোসেনের প্রতি আস্থা ব্যক্ত করেন। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এই বিজয়ে স্থানীয় তরুণ তাশরীফ আহসান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি প্রচারণা, সংগঠন ও ভোটারদের সঙ্গে যোগাযোগে সক্রিয়ভাবে কাজ করেন। তার সমন্বয় ও পরামর্শ বাজারের ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক সাড়ার সৃষ্টি করে, যা সোয়েব হোসেনের বিজয়কে আরও সুদৃঢ় করে।

নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান। তিনি শান্তিপূর্ণ ভোটগ্রহণে ব্যবসায়ী ও প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করেন।

বিজয়ী হয়ে সোয়েব হোসেন বলেন,

“বাজারের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে স্বচ্ছ, সক্রিয় ও উন্নয়নমুখী কমিটি গঠন করব। সবার জন্য কাজ করাই হবে আমার প্রথম দায়িত্ব।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

চেয়ার প্রতীকের জয়ধ্বনি: সভাপতি হলেন সোয়েব হোসেন গাজী

আপডেট টাইমঃ ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫