ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চোরাকারবারী কে ধরতে গিয়ে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যেকে ফেরত দিয়েছে বিএসএফ 

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি) 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে চোরাকারবারি ধরতে গিয়ে ‘দলছুট’ হয়ে ভারতে ঢুকে পড়া এক বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাতে ‘দলছুট’ হওয়া বিজিবি সদস্য মতিউর রহমানকে শনিবার রাতে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের পর ফেরত দেয়া হয়। মতিউর জোহরপুর বিওপিতে সিপাহী পদে কর্মরত। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের জোহরপুর সীমান্ত ফাঁড়ির একটি দল গরু চোরাকারবারিদের ধরতে অভিযান চালায়। এসময় চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভুখন্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর তিনি ফিরে আসতে পারেননি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘ চোরকারবারিদের ধরতে গিয়ে ‘দলছুট’ হয়ে ভারতের ভিতরে ঢুকে পড়া বিজিবির একজন সদস্য একটি বিএসএফ ক্যাম্পে আশ্রয় নেন বলে শুনেছি ‘।

বিজিবির রাজশাহী সেক্টর কমাণ্ডার বলেন, ‘বিষয়টি তাৎক্ষনিকভাবে বিএসএফকে জানানো হলে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয় তাকে। ভারতে ঢুকে পড়া মতিউর রহমানকে ফেরত দেয়ার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল। সীমান্তের শূন্য রেখায় শনিবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

চোরাকারবারী কে ধরতে গিয়ে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যেকে ফেরত দিয়েছে বিএসএফ 

আপডেট টাইমঃ ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫