ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জগন্নাথপুরে গণতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তোফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা:

২৪-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা শিক্ষা, ঐক্য ও মুক্তির ব্যানারে চেতনা”—এই মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জগন্নাথপুর উপজেলা শাখা এক গঠনমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরী।

সভা সঞ্চালনা করেন জগন্নাথপুর উপজেলার প্রতিনিধি কাউসার তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার প্রতিনিধি মুফাসসির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, এবং জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ_ ওসমান গনি, রেদওয়ান হক নিহাল, শরিফ উদ্দিন, মানিক সায়মন প্রমূখ।

১৩ জুন ২০২৫ ইং (শুক্রবার) বিকাল ৪টার সময় জগন্নাথপুর হাজেরা মার্কেটের ২য় তলায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, ছাত্র সমাজের অধিকার আদায় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে ২৪-এর গণঅভ্যুত্থান কেবল একটি সময়কাল নয়, বরং একটি চলমান সংগ্রামের প্রতীক, যা নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছে।

প্রধান অতিথি তানভীর আহমেদ চৌধুরী বলেন—

“২৪-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে, সংগ্রামের মাধ্যমে কীভাবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা যায়। শিক্ষা, ঐক্য ও মুক্তির পথে আমাদের আন্দোলন শুধু অব্যাহতই নয়, আরও বিস্তৃত হচ্ছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ এই ঐতিহাসিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর।”

এই মতবিনিময় সভা উপস্থিত ছাত্র প্রতিনিধিদের মাঝে নতুন করে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় এবং আন্দোলনের গতি বাড়িয়ে তোলে। সভার শেষাংশে সকল নেতাকর্মী আগামী দিনের সংগ্রামকে আরও সুসংগঠিত ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

জগন্নাথপুরে গণতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইমঃ ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫