ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টেকনাফে দমদমিয়া বিজিবি’র চেকপোস্টে তল্লাশি করে শুকরের মাংস ও মদসহ এক জন আটক।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৮৬ বার

মো,মোজাম্মেল হক,উখিয়া উপজেলা প্রতিনিধি:

কক্সবাজার-টেকনাফ দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশি অভিযানে দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজারগামী ‘পায়রা সার্ভিস’ বাস (জ-১১-০২০৪) তল্লাশির সময় বিজিবির K-9 ডগ স্কোয়াডের সদস্য মেঘলা বাসের বক্সে রাখা শুকরের মাংস ভর্তি একটি প্লাস্টিকের বালতিতে মাদকের উপস্থিতির সংকেত দেয়।

পরে মাংসের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় নুনু মারমা (৬০) নামের এক যাত্রীকে আটক করে বিজিবি। তার কাছ থেকে ১৯ কেজি শুকরের মাংসও জব্দ করা হয়েছে, যা দিয়ে তিনি মাদকের গন্ধ আড়াল করার চেষ্টা করেছিলেন।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মানব ও মাদক পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

টেকনাফে দমদমিয়া বিজিবি’র চেকপোস্টে তল্লাশি করে শুকরের মাংস ও মদসহ এক জন আটক।

আপডেট টাইমঃ ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫