ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

টেকনাফে নৌবাহিনীর অভিযানে গোলা-বারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার। 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৪৩ বার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাত ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফ থানার কোনাপাড়া লবণের মাঠসংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, দুইটি দেশীয় বিস্ফোরক, দুইটি দেশীয় অস্ত্র এবং তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পলায়নকারীদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র–বিস্ফোরক ব্যবহার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও কঠোর অভিযান চালিয়ে যাবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

টেকনাফে নৌবাহিনীর অভিযানে গোলা-বারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার। 

আপডেট টাইমঃ ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫