ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

তিন দফা দাবিতে পূর্বধলায় সহকারী শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি

মোঃ আমিনুল ইসলাম মন্ডল

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পূর্বধলা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন সহকারী শিক্ষক নুরুজ্জামান মণ্ডল, ফখরুল ইসলাম, জুবায়ের আহমেদ সোহাগ, জামান মণ্ডল, রুকনউদ্দিন, মোহাম্মদ আলী লিটন, মোহাম্মদ আল-আমিন, এম এ শামীম, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. ওয়াহাব ও নুরুন্নাহার মেবিন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বারবার আশ্বাস দেওয়া হলেও সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি। এতে শিক্ষক সমাজে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা।

তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. সহকারী শিক্ষকদের জন্য সরকারের প্রতিশ্রুত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি,

২. ১০ ও ১৫ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার সমাধান,

৩. শতাংশভিত্তিক পদোন্নতির নিশ্চয়তা।

বক্তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। একই সঙ্গে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

তিন দফা দাবিতে পূর্বধলায় সহকারী শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি

আপডেট টাইমঃ ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫