ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দিরাইয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

তৌফিকুর রহমাম তাহের, সুনামগঞ্জ প্রতিনিধি,

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল পাঁচ ঘটিকায় স্থানীয় দিরাই উপজেলা ডাকবাংলোতে সুনামগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী। এসময় নাছির উদ্দিন চৌধুরী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

তিনি বলেন, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে দেশের নেতৃত্বের হাল ধরতে পারেন। এসময় তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় দিরাই উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন দিরাই উপজেলা উলামা দলের সভাপতি মওলানা রজব আলী।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

দিরাইয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেট টাইমঃ ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫