ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ সাগর স্টাফ রিপোর্টার

দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে, কিংবা কোনও শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্যই নিরাপত্তা দেয়ার প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের। বাংলাদেশে কারো নিরাপত্তা শঙ্কা নেই। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন, সেই ব্যবস্থা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তায় প্রস্তুত।

বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ রিপোর্ট। অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে এতে, যা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি করা হবে।

ফোনে আড়িপাতা প্রসঙ্গে তিনি বলেন, যে সংস্থা অথোরাইজড, শুধু তারাই আড়ি পাততে পারবে। অনুমোদন ছাড়া অন্য কেউ তা করতে পারবে না। এসপি পদায়ন নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেও মন্তব্য করে তিনি

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইমঃ ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫