
শাহ মো. মনির হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি–
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে জাকের পার্টির উদ্যোগে মিশন সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ০২ (নভেম্বর) মঙ্গলবার বিকাল ২ টার দিকে ধর্মপাশা উপজেলা মাস্টার বাড়ীর এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
ধর্মপাশা উপজেলা জাকের পার্টি সভাপতি মোঃ গাজীউর রহমান সভাপতিত্বে, ধর্মপাশা সদর ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ গোলাম জিলানী সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন – সিলেট বিভাগীয় জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের সভাপতি মোঃ জাকির হোসাইন আলাল উদ্দিন খেলজী, বিশেষ অতিথি বক্তব্য দেন – সুনামগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার দাস, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ। সভায় বক্তারা বলেন, জাকের পার্টি শান্তি, সম্প্রীতি, মানবতা ও নৈতিকতার রাজনীতিকে ভয়-ভীতি আর সহিংসতাকে উপেক্ষা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের সুশাসন প্রতিষ্ঠা, সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মানবতার রাজনীতি বিস্তারে দলটি বদ্ধপরিকর। বক্তারা আরও বলেন, পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের সভা-সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি মাস্টার বাড়ীতে থেকে বের হয়ে প্রধান সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিশন সভায় কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্কঃ 


















