ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ধর্মপাশায় মহিলা মাদ্রাসার ২৯ শতাংশ ক্রয় কৃত জমি বুঝিয়ে না দেওয়ায় – বিকল্প মানববন্ধন। 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১১৬ বার

শাহ মোঃ মনির হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে ২৯ শতাংশ জমি নিয়ে উদ্ভূত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জামিয়া রাবিয়া রাহমানিয়া নূরে জান্নাত মহিলা মাদ্রাসার জন্য ক্রয় করা ওই জমি এখন দখল–বিরোধের নতুন কেন্দ্রবিন্দু।

মাদ্রাসার মুহতামিম হাফিজ মুফতি এহসানুল হক সিদ্দিকী অভিযোগ করে জানান—চার বছর আগে সেলবরষ ক্লিনিকের পাশ থেকে শামসুল হুদা বাবুর কাছ থেকে তিনি ২৯ শতাংশ জমি ক্রয় করেন। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিক্রেতা তাকে যথাযথভাবে জায়গা বুঝিয়ে দেননি।

অভিযোগ রয়েছে, খালের পার এলাকার বাসিন্দা শামসুল হুদা বাবু যথাসময়ে টিকমত বা কার্যকর দখল হস্তান্তর না করায় বাধ্য হয়েই মাদ্রাসার প্রায় ৬০ জন ছাত্রীকে নিয়ে নিজে জমির দখল নেন মুফতি এহসানুল হক সিদ্দিকী।

জমি দখলের বিষয়ে তিনি বলেন,

“আমার কেনা জায়গা আমাকে বুঝিয়ে দেওয়া হয়নি। তাই আমি আমার নিজের জায়গার দখল নিয়েছি। আমি প্রশাসনের কাছে বিচার চাই—সঠিক তদন্তের মাধ্যমে যেন আমার কেনা ২৯ শতাংশ জায়গা আমাকে বুঝিয়ে দেওয়া হয়। আমি সুবিচার চাই।”

জমি বিক্রেতা শামসুল হুদা বাবুর কে কয়েকবার মোবাইল ফোনে কল দিবার পর তার সাথে কোন যোগাযোগ করার যায়নি।

স্থানীয়দের মতে, জমির কাগজপত্র ও দখল হস্তান্তরকে ঘিরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি চলছিল। সাম্প্রতিক দখল নেওয়াকে কেন্দ্র করে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

ধর্মপাশায় মহিলা মাদ্রাসার ২৯ শতাংশ ক্রয় কৃত জমি বুঝিয়ে না দেওয়ায় – বিকল্প মানববন্ধন। 

আপডেট টাইমঃ ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫