ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৮৯ বার

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীর উপজেলার বেগুনজোয়ার এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।

বুধবার (৯ জুলাই) দুপুর ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সোহরাব হোসন (৪৫)। সে উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার গ্রামের জনাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। সম্প্রতি তার মাদক কারবারের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

বুধবার গাঁজা বিক্রয়ের সময় র‌্যাব-৫ এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বেগুনজোয়ার এলাকায় অভিযান চালিয়ে সাহারাবকে আটক করে। তার হেফাজত থেকে ১৪.৪ কেজি গাঁজা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে৷

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সোহরাব একটি মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আপডেট টাইমঃ ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫