ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিষিদ্ধ ছাত্রলীগের ‘জয় বাংলা’ গর্জন: ভরতপুর বিলের নিস্তব্ধতা ভেঙে দেয় গভীর রাতের স্লোগান

নিজস্ব প্রতিবেদক 

নিশুতি রাত। নিস্তব্ধ ভরতপুর বিল—জোছনায় থমকে থাকা প্রকৃতি। হঠাৎ সেই নীরবতা ভেদ করে গর্জে ওঠে কয়েকটি কণ্ঠ—
“জয় বাংলা! শেখ হাসিনার সৈনিক আমরা, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই!”

এ যেন নিষিদ্ধ কোনো সংগঠনের হঠাৎ জেগে ওঠা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ১০ থেকে ১৫ জন যুবক—বিভিন্ন গ্রাম থেকে এসে রাত গভীরে অবস্থান নেয় বিলের উঁচু এক জায়গায়। কারও হাতে ব্যানার, পোস্টার বা মাইক ছিল না, ছিল না কোনো নেতৃত্বের স্পষ্ট রূপ। কিন্তু তাদের কণ্ঠে ছিল আগুন, গলায় ছিল পুরনো চেতনার গর্জন।

“শিক্ষা, শান্তি, প্রগতির মূলনীতি”—এই স্লোগানও উঠে আসে তাদের মুখে।
স্থানীয় একজন প্রবীণ ব্যক্তি বলেন,
“চোখে আগুন ছিল। ভয় নাই বলছিল বারবার… এ কী তবে নতুন কোনো শুরু?”

এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় আলোচনা-সমালোচনা। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্যে পুনরাবির্ভাব রাজনৈতিকভাবে নতুন এক বার্তা দিচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলাম সারোয়ার বলেন,
“ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত, তারা পলাতক। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

বিশেষজ্ঞদের মতে, এই ‘স্লোগান’ শুধু কণ্ঠস্বর নয়, এটি হতে পারে রাজনীতির ঘুমন্ত আগুনের জ্বলে ওঠার ইঙ্গিত।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

নিষিদ্ধ ছাত্রলীগের ‘জয় বাংলা’ গর্জন: ভরতপুর বিলের নিস্তব্ধতা ভেঙে দেয় গভীর রাতের স্লোগান

আপডেট টাইমঃ ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫