ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পানছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ এর টোল কালেক্টর আটক করেছে সেনাবাহিনী

ফাহিম উদ্দিন ,পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মিলন ত্রিপুরা (৩০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- মূল) এর এক সশস্ত্র টোল কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী।

অভিযানের সময় তার কাছ থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি (অ্যামুনিশন) এবং চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন।

সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মরাটিলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সদস্যদের একটি গোপন আস্তানা ঘেরাও করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সশস্ত্র টোল কালেক্টর মিলন ত্রিপুরাকে অস্ত্র ও চাঁদা আদায়ের রশিদসহ আটক করা হয়।

ওসি আরও জানান, গতরাত আনুমানিক ১২টার দিকে সেনাবাহিনী আটককৃত মিলন ত্রিপুরাকে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

পানছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ এর টোল কালেক্টর আটক করেছে সেনাবাহিনী

আপডেট টাইমঃ ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫