ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশতাক আহমদ এর ১৩তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা সদরের পাটবাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ।

প্রধান বক্তা ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার।

মরহুমের স্মৃতিচারণ করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার এবং সঞ্চালনা করেন মো. হাবিবুর রহমান ফকির।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকু, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিলকি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমরান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আলহাজ্ব মুশতাক আহমদ ছিলেন পূর্বধলার রাজনীতিতে একজন সৎ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি আজীবন গণমানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে কাজ করে গেছেন।

পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নেত্রকোণা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মজিবুর রহমান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলহাজ্ব মুশতাক আহমদ ২০১২ সালের ১০ নভেম্বর ইন্তেকাল করেন। তিনি পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সহ-সভাপতি, দুইবার উপজেলা চেয়ারম্যান, তিনবার বিআরডিবি চেয়ারম্যান, সাবেক পৌর প্রশাসক এবং পূর্বধলা বড় মসজিদ ও বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইমঃ ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫