ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পূর্বধলায় ৩১ দফা নিয়ে নারীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে নেত্রকোনার পূর্বধলায় নারীদের সঙ্গে মতবিনিময় ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রাশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মান্নান, আহমদ আলী সরকার ও যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ।

সমাবেশে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। তারা ৩১ দফা সংস্কার প্রস্তাব ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত দেন। বক্তারা নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে ক্লিন ইমেজসম্পন্ন প্রার্থী মনোনীত করার দাবি জানান। অনেক নারী জানান, বিতর্কিত প্রার্থী মনোনয়ন পেলে তারা ভোটকেন্দ্রে যাবেন না।

বক্তারা বলেন, ‘তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।’

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

পূর্বধলায় ৩১ দফা নিয়ে নারীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

আপডেট টাইমঃ ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫