ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বড়াইগ্রামে ছাত্রদল নেতার দখলে ইউনিয়ন পরিষদের জমি!

বিভাগীয় ব্যুরোপ্রধান: সুমি পারভীন

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়নে প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা বাবুল আহমেদের বিরুদ্ধে। দিনের আলোতেই ইউনিয়নের নির্ধারিত সরকারি জমিতে কাঠ ও টিন দিয়ে নির্মাণ করা হয়েছে একটি ঘর—যার উদ্দেশ্য, কাঁচামালের ‘আরত’ বসানো।

স্থানীয়দের চোখের সামনেই এই ঘর নির্মাণ হলেও, দেখার যেন কেউ নেই! ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় কুমার দাস এ বিষয়ে বলেন,

“আমি কিছুই জানি না। কেউ কোনো অনুমতি নেয়নি।”

এই নির্লিপ্ত বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে—তবে কি ইউনিয়ন পরিষদের জমি এখন যেকেউ দখল করতে পারে?

অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল আহমেদ সাংবাদিকদের বলেন,

“আমি দিনের বেলায় ঘর তুলেছি। এখানে কাঁচামালের আরত করব। এটা আমার আরবদার।”

তাঁর এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। এক স্থানীয় বাসিন্দা বলেন,

“যদি একজন রাজনৈতিক নেতা সরকারি জমি দখল করে ব্যবসা চালাতে পারেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

অন্য একজন বলেন,

“আজ যদি আরত বসে, কাল হয়তো পুরো ইউনিয়ন পরিষদটাই থাকবে না—সব হয়ে যাবে ব্যক্তিগত দখলে!”

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান,

“ঘরটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। আজ অথবা কালকের মধ্যে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব।”

ঘটনার বিষয়ে বড়াইগ্রাম থানা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বিপুল বলেন,

“ঘরটি যদি অবৈধভাবে নির্মিত হয়ে থাকে, আমরা দলীয়ভাবে তদন্ত করে ব্যবস্থা নেব।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

বড়াইগ্রামে ছাত্রদল নেতার দখলে ইউনিয়ন পরিষদের জমি!

আপডেট টাইমঃ ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫