
নিজস্ব সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুশমাইল এলাকায় বিএনপি ও জামাত-শিবিরের দুই গ্রুপের রাজনৈতিক উত্তেজনার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের কয়েকজন কর্মী আহত হন।
স্থানীয় ছাত্রদল নেতারা জানান, সন্ধ্যার দিকে কুশমাইল বাজার এলাকায় তাঁদের ওপর একদল জামাতপন্থী কর্মী হামলা চালায়। হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন—
মোঃ আতাউর রহমান (পিতা-মৃত আকাউতুল্লা),
মোঃ আতিক (পিতা-মোঃ আনোয়ার),
মোঃ ফারুক (পিতা-নাজিমুদ্দিন মাষ্টার),
মোঃ রায়হান (পিতা-নাজিমুদ্দিন মাষ্টার),
মোঃ উসমান (পিতা-মমিন উদ্দিন),
মোঃ ছবরুউদ্দিন (পিতা-মজিবর),
মোঃ রফিকুল ও মোঃ শফিকুল (পিতা-মৃত আয়ুব আলী),
মোঃ হাশেম (পিতা-মোঃ ছামছের),
মোঃ হাবিবুর ও মোঃ হাফিজুর (পিতা-মৃত দিরাজ)
এবং মোঃ ছাব্বির (পিতা-মোঃ ছবরুউদ্দিন)।
আহতরা হলেন—
মোঃ রায়হান আলী, পিতা-মোঃ সামরুল ইসলাম
মোঃ মুছাদুজ্জামান, পিতা-আকুল সরদার
মোঃ আতাউর রহমান, পিতা-আব্দুর রউফ
তাঁরা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রতিপক্ষকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদেরকে পাওয়া যায়নি। ফলে তাঁদের পক্ষ থেকে কোনো বক্তব্য নেওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার ইসলাম বলেন,
“এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।”
স্থানীয়রা জানান, দুই গ্রুপের রাজনৈতিক টানাপোড়েন চলমান থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অনলাইন ডেস্কঃ 



















