
সুমন চক্রবর্তী জেলা রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঞ্ছারামপুর বিএনপির ঐক্যবদ্ধ বিশাল মহাসমাবেশ লাখো জনতার ঢল অনুষ্ঠিত, অনেক দিন পর এই প্রথম দলীয় মিটিয়ে বিভক্ত বিএনপির সকল নেতাকর্মী একমঞ্চে সমবেত হয়েছে। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ৪ কেন্দ্রীয় নেতা ঐক্যবদ্ধ হয়ে ঘোষনা দেন ধানের শীষের প্রার্থী যেই হোক তারা তার পক্ষেই কাজ করবে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মাওলাগঞ্জ মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির উপদেষ্টা এমএ খালেক পিএসসি।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির ৩ সদস্য যথাক্রমে সাবেক এমপি এমএ খালেক পিএসসি, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর (অব.) সাইদুর রহমান, ইন্জিনিয়ার দবির উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লা আল মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছা, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, ভিপি মজিব, জালাল উদ্দিন বাদল, উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক বাবু রতন সাহা প্রমুখ,প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এমএ খালেক পিএসসি বলেন, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। ধানের ঘাঁটিতে ডান বামেরা ভুট্টা চাষ করতে চায়। সেটি হবে না। ধানের শীষের ঘাটিতে অন্য কারো ঠাঁই হবে না।বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন আপনারা জানেন বাঞ্ছারামপুরের মানুষ কী চায়? বাঞ্ছারামপুরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে, আমরা আজ ঐক্যবদ্ধ বিএনপি। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো বলে প্রতিশ্রুতি দেন ও বিএনপির ঘাঁটি বাঞ্ছারামপুর আসন থেকে ৪ নেতার দায়িত্বে মনোনয়ন নিশ্চিত করে একজন কে বিজয়ী করে আনবো।নির্বাহী কমিটির আরেক সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া বলেন, কোনো জোটের শরীক প্রার্থী বা কোনো ডান বামের প্রার্থীকে বাঞ্ছারামপুরের জনগন মেনে নিবে না, ধানের শীষ যার হাতে, বাঞ্ছারামপুরের জনগন তার সাথে।অন্যান্য নেতারা বলেন, স্বাধীনতার এতো বছর ডান বামের কেউ উড়ে এসে জুড়ে বসতে চাইবে, সেটি হবে না।
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, আপনারা ধৈর্য ধরুন; অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে জনগণের মুখে হাসি ফুটাবো এ প্রত্যয়ে ব্যক্ত করেন, বহুবছর পর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়েছি। ধানের শীষের প্রার্থী আমাদের দিতেই হবে। সবাই ধানের শীষের চূড়ান্ত মনোনয়নকারীর পক্ষে আমরা কাজ করবো।

অনলাইন ডেস্কঃ 


















