ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বাহারছড়া ইউনিয়ন শিলখালী চায়ের দোকানে বসা ৬ কিশোরকে অ’স্ত্র ঠেকিয়ে অপহরণ করে দুইজন ফিরলো কৌশলে। 

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে খেলাধুলা করার সময় ছয় শিশু-কিশোরকে অস্ত্রধারী দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে দুজন কৌশলে ফিরে আসতে পারলেও চারজন এখনো নিখোঁজ। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃত শিশু-কিশোরেরা হলো অছিউর রহমানের ছেলে মো. মামুন (১৭), আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (১৪), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৫) এবং মো. হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৩)।

অপহরণকারীদের কাছ থেকে কৌশলে ফিরে আসা দুই শিশু-কিশোর হলো মো. আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) এবং আয়ুব আলীর ছেলে মো. শাহীন (১৩)।

রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফেজ আহমদ।

হাফেজ আহমদ জানান, সন্ধ্যা ৬টার দিকে কয়েকটি শিশু-কিশোর খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ পাহাড় থেকে নেমে আসা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ছয় শিশু-কিশোরকে জিম্মি করে গভীর পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে দুই শিশু সুযোগে বুঝে ফিরে আসে এবং বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়। খবর পেয়ে ঘটনাটি থানায় জানানো হয়। অপহৃত শিশুদের সন্ধানে স্থানীয় লোকজন পাহাড়ে তল্লাশি চালাচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ লিখিত অভিযোগ না দিলেও পুলিশ তথ্য সংগ্রহ ও শিশুদের উদ্ধারে কাজ করছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

বাহারছড়া ইউনিয়ন শিলখালী চায়ের দোকানে বসা ৬ কিশোরকে অ’স্ত্র ঠেকিয়ে অপহরণ করে দুইজন ফিরলো কৌশলে। 

আপডেট টাইমঃ ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫