
শাহ মোঃ মনির হোসেন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি–
সুনামগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, আওয়ামী লীগের আমলে এই দেশের গ্রামগঞ্জের কোন উন্নয়নের ছোয়া ও লাগেনি। এটা প্রতন্ত প্রমাণ সুনামগঞ্জ -১ ( ধর্মপাশা, মধ্যনগর,তাহিরপুর, জামালগঞ্জ) উপজেলার জনগনের স্বার্থে স্কুল,মাদ্রাসার, মসজিদ,মন্দির, রাস্তাঘাট, ব্রীজ কালভাট সহ বিভিন্ন কাজে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।
বিএনপি ক্ষমতায় গেলে গ্রামের ১৮ বছরের উর্ধ্বে সকল বেকার শিক্ষার্থী ও যুবকদের কে কারিগরি সহায়তা প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূর করে চাকরি আওতায় আনা হবে ইনশাআল্লাহ। গণতন্ত্র অধিকার কে হত্যা করেছে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ । আওয়ামীলীগ সরকারের আমলে জনগনের ভোটাধিকার ছিলো না। মানুষের কথা বলার অধিকার ছিলো না।
বৈষম্য মুক্ত বাংলাদেশ বির্নিমানে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ৩১ দফা সারা বাংলাদেশে বাস্তবায়নে লক্ষ্যে, সুনামগঞ্জ-১ আসনের সকল জনগনের কাছে মেসেজ পৌঁছানোর জন্য প্রতিনিধি হয়ে ৩১ দফার কার্যক্রম গ্রামগঞ্জের সকলে শ্রেণির মানুষের কাছে বাস্তব করা এবং ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ কে বিজয় করার জন্য পথসভা, উঠান বৈঠক, আলোচনা সভা, সকল কার্যক্রম চালিয়ে যায়তেছি ইনশাআল্লাহ সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের বিজয় সু- নিশ্চিত। দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে চায়। ইনশাআল্লাহ সারাবাংলাদেশে ধানের শীষের বিজয়ের জোয়ার উঠেছে।
২৪ (নভেম্বর) সোমবার বিকেলে ৩ টা দিকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সুনামগঞ্জের-১ আসনের আওয়ামীলীগ শাসন আমলে হাওরে গত ১৭ বছর কোনো উন্নয়ন ছোয়া লাগেনি। শুধু লুটপাট হয়েছে। হাওরে নেই যোগাযোগ ব্যবস্থা। শিক্ষা, স্বাস্থ্যে পিছিয়ে আছে। ধানের শীষ বিজয়ী হলে বাংলাদেশের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন দের বেতন ভাতা আওতায় আনা হবে ।
এর আগে তিনি ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। ধানের শীষের মনোনয়ন পাওয়ায় সংহতি প্রকাশ করে নেতাকর্মীরাদের কে নিয়ে জয়শ্রী সনাতন ধর্মালম্বী হরি মন্দির কীর্তন অনুষ্ঠান জাতধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী পথসভায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম শান্তু সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জালাল উদ্দীন সঞ্চালনায়, নির্বাচনীয় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবীর, সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্কঃ 


















