ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মরিচ্যা বিজিবি’র যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে প্রাইভেট কার ও ৬০ হাজার ইয়াবাসহ গাড়ির চালক হেলাল উদ্দিন আটক।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৩০ বার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। মাদকসহ আটক করা হয়েছে এক ব্যক্তিকে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহলদল একটি সন্দেহজনক প্রাইভেট কার থামায়।

গাড়ির চালক হেলাল উদ্দিন (৫৩) প্রথমে যেকোনো ধরনের অবৈধ পণ্য বহনের কথা অস্বীকার করেন। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে বডি পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।

আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি সবসময় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

মরিচ্যা বিজিবি’র যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে প্রাইভেট কার ও ৬০ হাজার ইয়াবাসহ গাড়ির চালক হেলাল উদ্দিন আটক।

আপডেট টাইমঃ ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫