ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি রাজবাড়ী

মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী জেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবু (৩৮) চাঁদার দাবীতে হামলার শিকার হয়েছেন। তিনি ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আহলাদিপুর গ্রামের আঃ রশিদ শেখের ছেলে। হামলার ঘটনাটি রবিবার সকাল পৌনে ১১ টার দিকে ঘটে, যখন তিনি মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদের মধ্যে প্রবেশ করেন।

হাবিবুর রহমান বাবু জানান, গত এক মাস ধরে তার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। অভিযুক্তরা বলেছিল, তারা মোটরসাইকেল কিনবে এ জন্য টাকা প্রয়োজন। টাকা দিতে অস্বীকার করায় তাকে হামলার শিকার হতে হয়। হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে তার উপর আক্রমণ করে, যার ফলে তিনি পায়ে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। মাথায় কোপ পড়লেও তিনি হেলমেট পরিধান করায় রক্ষা পান। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার পর হাবিবুর রহমান বাবু রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছেন। হামলার সাথে জড়িত আল আমিন শেখ অভিযোগ করেন যে, তিনি মিলের পুকুর ভরাটের কাজ এনে দিয়েছেন এবং মোটরসাইকেল কেনার জন্য এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কাজ শেষ হলেও টাকা না দেওয়ার কারণে তারা চাঁদার অভিযোগ তুলেছেন। এ নিয়ে ইউনিয়ন পরিষদে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট টাইমঃ ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫