ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন।  সৌদি-কাতারি প্যানেল অভিন্ন কৌশলগত স্বার্থ অর্জনের জন্য যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রাজধানী ঢাকার  জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ,  তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে  বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল  টেকনাফে শাহপুরীর দ্বীপে সাগরে ইঞ্জিন বিকল হয়ে গোলার চরে আটকে পড়া সেন্টমার্টিনগামী সার্ভিস বোটের ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দেশনেত্রীর সুস্থতার প্রার্থনায় ধর্মপাশায় বিএনপির বিশাল দোয়া মাহফিল আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনপ্রতিনিধি–কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বধলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

লালপুরে সেনাবাহিনীর অভিযানে পদ্মা নদীর পাড়ে অবৈধ মাটি উত্তোলন বন্ধ — কৃষকের মুখে স্বস্তির হাসি

লালপুর উপজেলা প্রতিনিধি 

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী কৃষিজমিতে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় স্বস্তি ফিরেছে কৃষকের মুখে, ফিরে এসেছে তাদের ফসল রক্ষার আশ্বাস।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুলাই রাত আনুমানিক ১টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল পদ্মা নদীর চরে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি এক্সকাভেটরের (ভেকু) মাধ্যমে চাষযোগ্য উর্বর জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে নেয়া হচ্ছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাটি চোর চক্র সটকে পড়ে।

পরদিন সকালে সেনা টহল দল আবারও এলাকায় যায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সেনাবাহিনীর দৃঢ়, শান্তিপূর্ণ ও মানবিক ভূমিকা দেখে এক্সকাভেটরের মালিক স্বেচ্ছায় মেশিনটি সরিয়ে নিতে বাধ্য হন।

স্থানীয় কৃষকরা জানান, ওই জমিগুলোতে চলতি মৌসুমে বাদাম চাষ হয়েছিল। কিন্তু যেভাবে মাটি কাটা হচ্ছিল, তাতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন মারাত্মক হুমকিতে পড়ে। সেনাবাহিনীর উদ্যোগে জমি রক্ষা হওয়ায় তারা গভীর স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এলাকার প্রবীণ কৃষক আব্দুল জলিল বলেন, “এটা শুধু জমি নয়, আমাদের পরিবারের জীবন-জীবিকার উৎস। সেনাবাহিনী না আসলে হয়তো এই জমি আর থাকত না।”

সেনাবাহিনীর এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা জনস্বার্থ রক্ষায় এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বাবর বলেন বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল ও বেকার সমস্যা দূর করবেন। 

লালপুরে সেনাবাহিনীর অভিযানে পদ্মা নদীর পাড়ে অবৈধ মাটি উত্তোলন বন্ধ — কৃষকের মুখে স্বস্তির হাসি

আপডেট টাইমঃ ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫