ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সেনাবাহিনীর অভিযানে সরকারি রাস্তার ইট চুরি করতে গিয়ে ব্যক্তি আটক

নাটোর প্রতিনিধি 

নাটোরের সিংড়ায় সরকারি রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত ইট চুরি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে এক ব্যক্তি আটক হয়েছেন।

১৭ জুন ২০২৫, দুপুর প্রায় ১২টায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সিংড়া থানার কাজিপুরা (প্রোঃ হাতিন্দা) এলাকায়। অভিযানে মোঃ শাহিন (পিতা: সোলাইমান) নামের এক ব্যক্তিকে নির্মাণাধীন রাস্তা থেকে ইট চুরি করার সময় হাতেনাতে আটক করা হয়। তিনি এসব ইট নিজের বাড়ির কাজে ব্যবহার করছিলেন বলে জানা গেছে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে সিংড়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলেন, “এ ধরনের অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন উদ্যোগ আমাদের আশাবাদী করে তোলে।”

সরকারি সম্পদের সুরক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

সেনাবাহিনীর অভিযানে সরকারি রাস্তার ইট চুরি করতে গিয়ে ব্যক্তি আটক

আপডেট টাইমঃ ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫