ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা 

কলমাকান্দা উপজেলা প্রতিনিধিঃ 

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাবেয়া পারভীন (২৮) ও তার স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। তারা উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১১টার দিকে পারিবারিক তর্কের এক পর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গুরুতরভাবে আঘাত করেন। পরে তিনি নিজেই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী প্রথমে স্ত্রীকে আঘাত করেন। পরে আত্মহননের পথ বেছে নেন। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা 

আপডেট টাইমঃ ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫