ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক। মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  নাফ নদী সীমান্তে বিজিবির ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সাগর পথে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।   টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার। আটপাড়ার শুনই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে অব্যবস্থাপনা: ৫০ ঘরের মধ্যে ৩৪টিই খালি আটপাড়াকে আদর্শ উপজেলা গড়তে দিন-রাত কাজ করছেন শাহনুর রহমান টেকনাফে সাগরে ধরা পরল জেলের জালে বিশাল আকারের ১৫ মণ ওজনের হাঙ্গর। আওয়ামী ভূমিদস্যু তাপসের হামলায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রাফিউল আলম গুরুতর আহত” ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

হাটহাজারীর অপহরণকৃত নাটকীয় রহস্যজনক নিখোঁজ আবু হানিফ উদ্ধার।  

শহীদুল ইসলাম শাহেদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়া এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে এক কথিত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। পরে জানা যায়, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলেন।

শনিবার (২২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২২ নভেম্বর রাতে হাটহাজারী মডেল থানায় জিডি নং-১৪৮৫-এর ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার অভিযানে চট্টগ্রামের হাটহাজারীর ভিকটিম মো. আবু হানিফ (৫৫)কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুরাবুইজ্জা পাড়ায় তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে লুকিয়ে ছিলেন।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে আবু হানিফ স্বীকার করেন—১৩ নভেম্বর সকালে নিজের বাড়ি হাটহাজারীর চারিয়া কাজীপাড়া থেকে বের হয়ে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে যান। প্রথম স্ত্রীকে না জানিয়ে সম্প্রতি কুরাবুইজ্জা পাড়ার নুরুল হাকিমের বিধবা মেয়ে সানজিদা বেগমকে (৩৫) তিনি দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহ ও দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে অশান্তির কারণে তিনি দ্বিতীয় বিবাহসহ আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজান।

মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে নিজের হাত-পা শ্যালক কাসিমকে দিয়ে বেঁধে সমুদ্রপাড়ের ঝাউবাগানে একটি গাছের সাথে বেঁধে ভিডিও ধারণ করান। ধারণকৃত ভিডিওটি পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। উদ্ধারকালে তার কাছে ভিডিওসহ দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড পাওয়া যায়।

পুলিশ জানায়, মুক্তিপণের অর্থ পেলেই দ্বিতীয় স্ত্রী ও সৎ দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমানোর পরিকল্পনা ছিল আবু হানিফের।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন ওসি (তদন্ত) হিমেল রায় ও অপারেশন কর্মকর্তা কামাল হোসেন।

উদ্ধারের পরে তাকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে এবং বিষয়টি হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও বলা হয়েছে

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক।

হাটহাজারীর অপহরণকৃত নাটকীয় রহস্যজনক নিখোঁজ আবু হানিফ উদ্ধার।  

আপডেট টাইমঃ ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫