ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল। ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক

“কেন্দুয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

আশরাফ ইলিয়াস, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ও পৌর যুবদলের একাংশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন।

পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দুয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রতন এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন মামুন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সারোয়ার জাহান জুয়েল ও পৌর যুবদলের মোহাম্মদ বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল কাদির আহমেদ (সুরুজ) ও মো. আক্কাস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি মো. আবু সিদ্দিক সিদ্দু প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস আহমেদ, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাকারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন মিন্টু, ইমরান হাসান আফজাল, নাসিমুল হক দানু, আজহারুল ইসলাম কচি, শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, যুবদল সবসময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রাখবে।

আলোচনা শেষে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন আটপাড়ার ফয়সাল।

“কেন্দুয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

আপডেট টাইমঃ ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫