ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৩১ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তমঞ্চ এলাকায় এ কর্মসূচি হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বক্তারা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান এবং খাগড়াছড়ি সদর উপজেলার আমির ইলিয়াস।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন জনগণের ন্যায্য অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের একটি ধাপ। দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা জরুরি।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট টাইমঃ ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫