ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালক ও সহকারীদের আটক, প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে ৯ম জাতীয় পে-স্কেল: ভোটের রাজনীতিতে মানুষের বেতন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল মদনে গণজোয়ারে ভাসছেন জামায়াত প্রার্থী আল হেলাল। গফরগাঁওয়ে হাসঁ মার্কার প্রচারণায় ১০নং উস্থি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  বাগমারায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

নেত্রকোণা আন্তঃজেলা বাসস্ট্যান্ড অবশেষে সংস্কারের ভরসা পাচ্ছে 

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা

নেত্রকোণায় অবশেষে সংস্কার হতে যাচ্ছে নেত্রকোণা আন্তঃজেলা বাসস্ট্যান্ডটি। দীর্ঘদিন যাবৎ মারাত্মক ভঙ্গুরদশা ও অব্যবস্থাপনায় ধুকছিল বাসস্ট্যান্ডটি।

মঙ্গলবার নেত্রকোণা পৌর শহরের পারলা এলাকায় অবস্থিত বাসস্ট্যান্ডটি পরিদর্শন কালে সংস্কারের উদ্যোগ নেয়ার বিষয়টি জানান জেলা প্রশাসক আব্দুল্লাহ্ আল মাহমুদ জামান।

এ সময় জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন খান রনি,এসএম শফিকুল কাদের সুজা,জেলা প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল,সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান,দুটো পাবলিক টয়লেট,যাত্রী ছাউনীর প্লাটফর্ম সংস্কার,অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিদ্যুতায়নসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। সেগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

বাসস্ট্যান্ডটির ভঙ্গুর দশাসহ নানা কারনে যাত্রীদের দূর্ভোগ লাঘব এবং একটি আধুনিক টার্মিনাল নির্মাণে সিআরডিপি প্রকল্পের আওতায় সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

নেত্রকোণা আন্তঃজেলা বাসস্ট্যান্ড অবশেষে সংস্কারের ভরসা পাচ্ছে 

আপডেট টাইমঃ ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫