বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩ টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে উপজেলা যুবদলের নেতা কর্মীরা।পরবর্তীতে উপজেলা যুবদলের অসংখ্য নেতা কর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি টি বারহাট্টা মডেল স্কুলের মোড় থেকে বেরিয়ে গোপালপুর বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মডেল স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক সোহেল, সদস্য সচিব মহিবুর রহমান রতন,যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের তালুকদার, চন্দন,আবুল বাশার তালুকদার সহ অসংখ্য নেতা কর্মী ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সম্পাদক - মোঃ মনির হোসেন