ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৯৮ বার

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ  প্রতিনিধি,

না ফেরার দেশে চলে গেলেন সুনামগঞ্জ জেলার ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন –ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র। সোমবার বিকেল ২টায় ছড়ারপার বালুর মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

তরুণ এ শিল্পীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছাতকের সংস্কৃতি অঙ্গনে। সংস্কৃতিমনা মানুষজন বলছেন, “আলী ইনসানকে হারিয়ে আমরা হারালাম সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র।”

ছাতকের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা তার একটি গান স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যা আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।

সবসময় হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত আলী ইনসান ছিলেন সংগীতপ্রেমীদের প্রিয় মুখ। তিনি “আমার ময়না টিয়া”, “আমাদের ছাতক শহর”, “পাইয়া নিধি হারালাম”, “ঘুমের ঘরে”, “যে রোগে ধইরাছে মোরে, বাঁচার উপায় নাই”—সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

ছাতকবাসী সম্প্রতি জনপ্রিয় শিল্পী পাগল হাসানকে হারিয়ে শোকাহত ছিল; সেই শোক কাটতে না কাটতেই আরেক তরুণ প্রতিভা আলী ইনসানের মৃত্যুতে আবারও শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকাজুড়ে।

আলী ইনসানের মৃত্যুতে স্থানীয় শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী

আপডেট টাইমঃ ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫