ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

বারহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গার্মেন্টস দোকান সহ ,পার্শ্ববর্তী ২ টি দোকান ক্ষতিগ্রস্ত। 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২২৮ বার

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টার বাউসি ইউনিয়ন- বাজারে গতকাল রাত আনুমানিক রাত ১.২০টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাউসি বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন রহিমা গার্মেন্টস নামীয় দোকানে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রহিমা গার্মেন্টসের পুরো দোকান ও দোকানের মালামাল এবং দামী ৯ টি সেলাই মেশিন পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রহিমা গার্মেন্টসের মালিক ব্যবসায়ী জয়নালের দাবি অগ্নিকাণ্ডে তার ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায়১২লাখ টাকা।উক্ত অগ্নিকান্ডে -রহিমা গার্মেন্টসের পার্শ্ববর্তী দুটি দোকান ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

স্থানীয়রা জানান, জয়নালের দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তা সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা সমস্ত কাপড় ও ৯ টি সেলাইয়ের দামী মেশিন পুরাপুরি পুড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে

বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান জানান- বাউসি ইউনিয়নের বাউসি বাজারে একটি দোকানে গতরাত্রে ২৮ অক্টোবর মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।আমাদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রধানের ব্যাপারটি পক্রিয়াধীন রয়েছে।

বারহাট্টা ফায়ার সার্ভিসের সেকেন্ড ইন কমান্ড বিপুল কুমার ঘোষ জানান, এ ঘটনায় ১ টি গার্মেন্টস দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাকি ২ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ,তবে তাৎক্ষণিক সকলের সহযোগিতায় প্রায় ১০ লাখ টাকারও বেশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

বারহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গার্মেন্টস দোকান সহ ,পার্শ্ববর্তী ২ টি দোকান ক্ষতিগ্রস্ত। 

আপডেট টাইমঃ ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫