আশরাফ ইলিয়াস, কেন্দুয়া, (নেত্রকোনা) প্রতিনিধি।
নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শান্তি খান এবং উপজেলা যুবদলের সদস্য তোফায়েল আহমেদের সমন্বিত উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আলোচনা সভায় বিশাল আনন্দ মিছিলটি পৌর সদরের বিভিন্ন মোড় প্রদক্ষিন করে গিয়ে অংশগ্রহণ করে।।
মিছিলটি কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ থেকে শুরু হয়ে কেন্দুয়া হাইস্কুল খেলার মাঠে গিয়ে শেষ হয়। এখানে তারা আলোচনা সভায় অংশ নেয়।
বিগত সময়ে শান্তি খানের স্থানীয় ও পারিবারিক প্রভাব প্রতিপত্তি থাকার পরেও কোন ধরনের অনিয়মে নিজেকে জরাননি। নামের পাশে ধরে রেখেছেন ক্লিন ইমেজ।
কেন্দুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তিনি বেশ শক্তিশালীভাবেই।
এ বিষয়ে তিনি বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পৌরসভার প্রত্যেকটা ইউনিট থেকে এবং উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আমি বিগত সময়ে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলাম এবং বর্তমানে পৌর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি ।
এবং আগামী দিনে কেন্দুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
আজ কেন্দুয়া পৌরসভা এবং উপজেলা সকল নেতাকর্মীবৃন্দ আমাকে যেভাবে সমর্থন দিয়েছে সামনে এভাবে দিলে। সবচেয়ে বড় কথা কেন্দ্রীয় বিএনপি'র সম্মানিত সদস্য এবং নেত্রকোনা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নেত্রকোনা ৩ কেন্দুয়া আটপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী আমার নেতা ডঃ রফিকুল ইসলাম হিলালী ভাইয়ের দোয়া ও আশীর্বাদ যদি থাকে তাহলে সামনে আমি সাধারণ সম্পাদক হতে পারবো ইনশাআল্লাহ্।
মিছিল শেষে কিন্তু হাই স্কুল খেলা মাঠে আলোচনা সভার মাধ্যমে শেষ হয় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন।
সম্পাদক - মোঃ মনির হোসেন