ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন  বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, কর্মচারী ইউনিয়নের, কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, দফাদার। দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত মদনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন: অলক আহ্বায়ক, রামানন্দ সদস্য সচিব। ডেঙ্গু প্রতিরোধ ও বাজার মনিটরিংয়ে আটপাড়া প্রশাসনের বিশেষ অভিযান মদনে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন  ফাতেমা আক্তার।

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে হামলার শিকার পরিবার হাসপাতালে ভর্তি

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৮১ বার

মোঃ মনিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিনের সীমানা প্রাচীর ভেঙে একটি বাড়ি দখলের চেষ্টার সময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন একই পরিবারের ৪ সদস্য। আহত হয়ে তারা বর্তমানে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নাচোল উপজেলার বাজারপাড়া এলাকায় এই বাড়ি দখল চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। হামলার পর জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় আহতরা হলেন, নাচোল বাজারপাড়া এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে আমিনুল ইসলাম (৫১), তার স্ত্রী কামরুন্নাহার খাতুন (৪৮), তাদের দুই ছেলে আল আমিন বিপু (২৫) ও কলেজছাত্র আব্দুর রহমান বাপ্পি (১৯)। আহতদের মধ্যে কামরুন্নাহার ও তার ছেলে বিপু এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় এজাহার দিয়েছে হামলার শিকার পরিবার।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, আহতের পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সাথে বিরোধ ছিল আমিনুল ইসলামের। এরই জের ধরে মঙ্গলবার আমিনুলের বাড়ির পাশে থাকা সীমানা প্রাচীর ভাংচুর করে তার ভাই দুলাল ও কয়েকজন ভাতিজা ও ভাগনে। এসময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আমিনুলের উপর। বাধা দিতে গেলে আমিনুলের স্ত্রী ও দুই ছেলেসহ তাকে বেধড়ক মারধর করে। পরে ৯৯৯ এর ফোনে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত আল আমিন বিপু জানান, এর আগে আমাদের একটি দোকানঘর দখল করেছে তারা। আমাদেরকে নানাসময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। মঙ্গলবার লোকজন নিয়ে এসে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখল করার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আমাদের পুরো পরিবার হামলার শিকার হয়। পরিবারে থাকা ৪ জনকেই বেধড়ক মারধর করেছে তারা। আমরা এর ন্যায়বিচার চাই।

হাসপাতালে চিকিৎসাধীন কামরুন্নাহার খাতুন বলেন, স্বামীর উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় তারা। এসময় স্বামীকে রক্ষা করতে গিয়ে আমাকে ও আমার দুই ছেলে মারধর করেছে তারা। দিনের বেলায় প্রকাশ্যে এমন হামলার শিকার হয়ে এখনো আমাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। থানায় এজাহার দিয়েছি, আশা করি আমরা ন্যায়বিচার পাব।

অভিযুক্ত দুলালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মারধরের ঘটনায় থানায় এজাহার নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে হামলার শিকার পরিবার হাসপাতালে ভর্তি

আপডেট টাইমঃ ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫