ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

খাগড়াছড়ির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার রামগড়ের বিশিষ্ট রাজনীতিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ আর নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর ) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক, রামগড় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং রামগড় থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বিন্যাস’ পত্রিকার সম্পাদক।

তিনি রামগড়ের মরহুম হাজী সাহাব উদ্দিন ভূঁইয়া ও হাজী রাহেলা বেগমের মেজো ছেলে এবং স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক শোকবার্তায় তিনি বলেন—

“সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে নিবেদিতপ্রাণ ছিলেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সাহসিকতা স্থানীয় নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

বিএনপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমও ফরহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা

খাগড়াছড়ির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

আপডেট টাইমঃ ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫