ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবদ্দশাতেই নিজের বিদায়ের স্মৃতিটুকু দেখে গেলেন দুখু মিয়া! শাল্লায় ভিজিডি তালিকায় ভয়াবহ জালিয়াতির অভিযোগ পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম গফরগাঁওয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া: এলাকায় আতঙ্ক, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল  চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে AI পলিসি খুব জরুরি  –উপদেষ্টা শারমীন এস মুরশিদ  মদনে ইয়াবা সহ গ্রেপ্তার ১ আটপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা 

মোঃ সাগর স্টাফ রিপোর্টার

নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা মানতে আগামী রোববার (১৬ নভেম্বর) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে জামায়াতসহ ৮ দল। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা।

আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীর শুক্রবার ৫ দফা দাবিতে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আর আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই দাবি মেনে নেয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন বলে আশা করছি। নেতারা এরইমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন। এই সাক্ষাতেই রাজ সংকটের নিরসন হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টির পায়তারা করছে। শাটডাউনের নামে এরইমধ্যে বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে সহায়তা করতে আমরা প্রস্তুত।

এ সময় নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আগামীকাল রাজপথে থাকারও ঘোষণা দেয় জামায়তসহ সমমনা ৮ দলের নেতারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জীবদ্দশাতেই নিজের বিদায়ের স্মৃতিটুকু দেখে গেলেন দুখু মিয়া!

রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা 

আপডেট টাইমঃ ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫