ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবদ্দশাতেই নিজের বিদায়ের স্মৃতিটুকু দেখে গেলেন দুখু মিয়া! শাল্লায় ভিজিডি তালিকায় ভয়াবহ জালিয়াতির অভিযোগ পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম গফরগাঁওয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া: এলাকায় আতঙ্ক, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল  চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে AI পলিসি খুব জরুরি  –উপদেষ্টা শারমীন এস মুরশিদ  মদনে ইয়াবা সহ গ্রেপ্তার ১ আটপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১২০ বার

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ 

নাটোরের বড়াইগ্রামে এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে মোঃ ওমর ফারুক (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দৈনিক আজকের আলোকিত সকাল-এর বিশেষ প্রতিনিধি ও বনপাড়া রাইশা ডিজিটালের মালিক মোঃ শাহিন (৩২) বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে শাহিন ও ওমর ফারুকের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার সময় রশিদ ডিলারের মোড়ে পৌঁছালে ওমর ফারুক তার পথরোধ করে জনসমক্ষে তেড়ে আসে। শাহিন মোটরসাইকেল নিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে অকথ্য গালিগালাজ, ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

শাহিন জানান—

“সে অত্যন্ত অসৎ ও মামলাবাজ প্রকৃতির মানুষ। তার আচরণে আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছে।”

ঘটনার পর তিনি বিষয়টি পরিবারকে জানান। পরদিন সকালে তিনি অবগত করেন বড়াইগ্রাম শাখা বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ সুরুজ আলীকে। পরিবারের পরামর্শে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দাখিল করেন বলেও উল্লেখ করেন তিনি।

অভিযোগে দুইজন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে—

১) মোঃ মাহমুদুল হাসান (৩৫), আহ্বায়ক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব

২) সাংবাদিক মোঃ সুরুজ আলী (৫৫), যুগ্ম আহ্বায়ক, বড়াইগ্রাম শাখা বাংলাদেশ প্রেস ক্লাব

ভুক্তভোগী শাহিন তার অভিযোগে দ্রুত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জীবদ্দশাতেই নিজের বিদায়ের স্মৃতিটুকু দেখে গেলেন দুখু মিয়া!

বড়াইগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

আপডেট টাইমঃ ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫